সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান ঈদকে কেন্দ্র করে অভিনয় করলেন ‘কিপটে কারে কয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, রোবেনা রোজা জুঁই, শামীম জামান, তাবাসসুম মিথিলা, জাহিদ, প্রমুখ। নাটকটি রচনা করছেন অনামিকা মন্ডল ও পরিচালনা করেছেন শামীম জামান।
নাটকটি ঈদে দিপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিটিতে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যায়- শামীম জামান বাড়িওয়ালা অন্যদিকে মোশারফ করিম ভাড়াটিয়া। মোশারফ করিম এতোটাই কৃপণ যে টাকা বাঁচানোর জন্য সে বাড়িতে নানান রকম গেম করে, বাড়ি ভাড়া না দেওয়ার জন্য বাড়িতে ভূত সাজায় নাটক করে আবার বাড়িওয়ালার কাছে ইমিটেশন রেখে সেটাকে স্বর্ণ দাবী করে। সবকিছুই ঘটনাক্রমে ধরা খায়। এক সময় সে নিজেই বিপদে পড়ে। একদিন সে তার ভুলটা বুঝতে পাওে, যে সে অন্যায় করেছে। এমন একটি গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটির কাহিনী।