কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১২, যেখানে দেখানো হচ্ছে ৮৯ থেকে ৯৬ এপিসোড।
এবারের চ্যাপ্টারটির বিশেষ আকর্ষণ ব্যাচেলরদের ফ্ল্যাটে আরিফিনের এন্ট্রি ও একটি দুর্ঘটনার পরে তাদের দলবদ্ধ হয়ে নেপাল অ্যাডভেঞ্চার।
২২ মে বঙ্গতে মুক্তি পেয়েছে এই ধারাবাহিকে চ্যাপ্টার ১২।
আর এর মধ্য দিয়েই আবার তুমুল আগ্রহ বাড়িয়েছে দর্শকদের। আগের চ্যাপ্টারের গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে নতুন উন্মাদনা।
তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। নেপালের চমৎকার সব লোকেশনে ব্যাচেলরদের হাসির রোলারকোস্টার আর অদ্ভুত সব কাণ্ডকারখানা দর্শকদের বিনোদনের ষোলআনা পূর্ণ করছে চ্যাপ্টারটি।
নতুন চ্যাপ্টারে দেখা যাচ্ছে, ব্যাচেলর গ্যাংয়ের বিদেশ সফর। নেপালের অচেনা পরিবেশে এই পরিচিত মুখগুলোর নতুন রসায়ন আর পাগলামি দেখে বিনোদিত হচ্ছেন দর্শক।
এবারের চ্যাপ্টারে স্ক্রিন মাতাতে থাকছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ অনেকে।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। এবারের সিজনটি পরিচালনায় পাশাপাশি নির্মাতা অমি নিজেও প্রযোজনা করছেন