পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছে দলটি।
রোববার (২৪ মে) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের কেউ ঢাকায়, কেউ নিজ জেলা বা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
জানানো হয়েছে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় ঈদ উদযাপন করবেন।
অন্যদিকে নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ পালন করবেন। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। আর মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের বাড়িতে ঈদ করবেন।
এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায় ঈদ পালন করবেন। মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে ঈদ উদযাপন করবেন।
এ ছাড়া দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।