অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ সিরিজের শুরুর ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে টস। অজি অধিনায়ক জশ ইংলিস টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শেষ কিছুদিন ধরে যেন আড়ালেই ছিল। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ব্যস্ততায় ছিল সবাই। এদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে।
এরই মধ্যে আজ অনেকটাই নিরবে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, 'একটাই লক্ষ্য, ভালো খেলব এবং জিতব।'
পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র একবারই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ, ২০০৫ সালে কার্ডিফের সেই স্মরণীয় ম্যাচে। তবে সময় বদলেছে। এখন ঘরের মাঠে বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত। আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে মিরাজের দল।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।