অজিদের বিপক্ষে মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে টাইগারদের লড়াকু স্কোর
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের হয়ে তিন ব্যাটার – তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন হাফসেঞ্চুরি করেছেন।