মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
| ১০ ভাদ্র ১৪৩৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও চিকিৎসকের দেখা না পেয়ে অনেকেই চিকিৎসাসেবা ছাড়াই বাড়ি ফিরে গেছেন।
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে বুধবার (১ জুলাই) থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। যার কারণে বিপাকে পড়েছেন উপজেলার প্রসূতি মায়েরা। তাই প্রসূতি মায়েদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। তবে সেখানে খরচ বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো। তারা বেসরকারি ক্লিনিকে রোগী দেখাতে না পেরে অন্য উপজেলায় যেতে বাধ্য হচ্ছে।
বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ২৬ পদের মধ্যে ২২টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। মাত্র চার চিকিৎসক দিয়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে রোগী ও চিকিৎসক উভয়েই ভোগান্তিতে পড়ছেন।