শিক্ষার্থীদের পাটের স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা সরকারের: পাট প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের হাতে মানসম্মত ও পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে