বাংলাদেশ ইউনিভার্সিটিতে 'ফ্যামিলি ডে ২০২৬' অনুষ্ঠিত
কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (BU) স্থায়ী ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে ২০২৬’।