মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বুয়েটের রাইজ সেন্টারে নতুন করে সংস্কারকৃত ‘রাইজ সেমিনার রুম’-এর উদ্বোধন করা হয়েছে। রিসার্চ ও নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ-অ্যাকাডেমিয়া সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইজের ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম, এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর (ইউসিআইএল) মোহাম্মদ খোরশেদ আলম, চিফ সেলস অফিসার (সিএসও) সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিনসহ বুয়েটের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং এমজিআইয়ের কর্মকর্তাবৃন্দ।
এমজিআই ও বুয়েটের চলমান কোলাবোরেশনের অংশ হিসেবে এই সেমিনার রুমটি সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। সেমিনার রুমটি আইডিয়া ও নলেজ শেয়ারিং, রিসার্চ অ্যান্ড ডেভেলমেন্ট ও ইনোভেশনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই সেমিনার রুমের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিল্পখাতে বাস্তব অভিজ্ঞতা, নতুন প্রযুক্তি ও ইনোভেশনের ক্ষেত্রে মতবিনিময় আরও সহজ হবে। ইতিপূর্বে রাইজের সঙ্গে এমজিআইয়ের নির্মাণসামগ্রী খাত যৌথভাবে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। এমজিআই ভবিষ্যতেও বুয়েটের সঙ্গে এ ধরনের আরও যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে।