অটোরিকশা চার্জিং পয়েন্ট মালিকদের বিরুদ্ধে মামলা ডিপিডিসি`র
অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চার্জ দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে যৌথ অভিযানে চারটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এবার চার্জিং পয়েন্টের মালিকদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।