ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে বলেও আরও বলা হয়।