গণমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষে নরওয়ে, বাংলাদেশের অবস্থান কত
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। এই সূচকে এবার তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, গত বছর এই অবস্থান ছিল ১৪৯।