সাবেক সেনা কর্মকর্তার পরিচয়ে ফের ‘চাঁদার রাজ্যে’!
সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু নিজেকে সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে করতেন না কুণ্ঠাবোধ। তাও আবার যেনতেন পরিচয় নয়। সাবেক বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের অন্যতম সহযোগী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম হিসেবে পরিচয় দিয়ে আসতেন নিজেকে। অদ্ভুতভাবে আসল ব্যক্তির সঙ্গেও মিলে যায় নিজের নাম। আর এই মিলে যাওয়া নামের ফাঁক দিয়েই চাঁদাবাজির রাজ্য খুলে বসার অভিযোগ উঠেছে আসাদের বিরুদ্ধে।