মুখ ও মুখোশ: যেভাবে শুরু হলো বাংলাদেশি সবাক চলচ্চিত্রের যাত্রা
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ৩ আগস্ট একটি বিশেষ দিন। ১৯৫৬ সালের এই দিনে ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পায় তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। সিনেমাটি শুধু একটি নতুন যাত্রা শুরু করেনি, এ দেশের নিজস্ব চলচ্চিত্রশিল্পেরও ভিত্তি গড়ে দিয়েছিল।