রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৬
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।