দেশের আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন ও নিয়ন্ত্রণে দেশজুড়ে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২। অভিযানে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ হাজার ৬০৭ জনকে। অভিযান পরিচালনাকালে ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৫ লাখ ১১ হাজার ২৭৫টি মোটরসাইকেল ও ৫ লাখ ৭১ হাজার ৪৬৮টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৬ হাজার ৬২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।