এমজিআই ও বুয়েটের উদ্যোগে ‘রাইজ সেমিনার রুম’ উদ্বোধন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বুয়েটের রাইজ সেন্টারে নতুন করে সংস্কারকৃত ‘রাইজ সেমিনার রুম’-এর উদ্বোধন করা হয়েছে। রিসার্চ ও নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ-অ্যাকাডেমিয়া সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।