দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট
দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই এ সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে এ সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন। তবে গত কয়েক বছরে কিছু কিছু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে এ ধরনের সিমেন্ট সফল বাজারজাতকরণের পর এর কার্যকারিতার কারণেই তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এই বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদ ঢালাইয়ের কাজে, সময়সীমা-নির্ভর প্রকল্পে এবং জরুরি নির্মাণকাজে এই ধরনের সিমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।