নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সময়ে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইনশপ স্বপ্ন। ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে। এ সময়ে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় অফার।
বাঙালির খাবারের আয়োজনে ইলিশের রয়েছে বিশেষ স্থান। ইলিশের মৌসুমকে কেন্দ্র করে এবারের আয়োজনে থাকছে বিশেষ ‘ইলিশ উৎসব’। স্বপ্নের নির্ধারিত কর্নারে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি পাওয়া যাবে নানা ধরনের দেশি ও সামুদ্রিক মাছ।
‘মাছে-ভাতে বাঙালি’—এই ঐতিহ্যকে সামনে রেখে মাছপ্রেমীদের জন্য এক ছাদের নিচে পছন্দের বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ থাকছে এ আয়োজনে।
উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেটের বিষয়টিও বিবেচনায় রেখেছে স্বপ্ন। মাসিক বাজারের খরচ কিছুটা কমাতে চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সেপ্টেম্বরের এ আয়োজন ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক ও আনন্দময় কেনাকাটার সুযোগ তৈরি করবে।