ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠু হোসেন (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিঠু এলাকার কেরামত শাহার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ভ্যানচালক মিঠু হোসেন ঘরের বেড়ার টিন মেরামত করতে গেলে দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পেশায় ভ্যানচালক মিঠু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।