সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। একই সময় উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়িরই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও বোচাগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।