মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে এ অর্থ তোলা যাবে।
মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন-২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ চারটি চেকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেক পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানায়, শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাইয়ের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।