আগামী ঈদে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাইয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম, সূর্ঘসহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। প্রেমের বিয়ে হওয়ায় বিয়ের পর দীর্ঘ সময় একে অপরকে ছাড়া থাকতে পারেনি তারা। বিয়ের চার বছর পার হলেও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা একই রকম রয়েছে।
নির্মাতা আশা করছেন, পারিবারিক কমেডি ঘরানার এই নাটকটি ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে। নাটকটি ঈদে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।