ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় আসলেন। তবে অভিনয়ের জন্য নয়। ফেসবুকে নতুন লুকের ছবি প্রকাশ করেই নিজেকে এবার আলোচনায় তুললেন এই চিত্রনায়িকা।
ছবিতে অভিনেত্রীকে একটি কালো রঙের টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে। চিরাচরিত শাড়ি কিংবা ট্র্যাডিশনাল লুকের বাইরে এসে এই প্রথম সম্পূর্ণ আধুনিক ও ওয়েস্টার্ন লুকে নিজেকে গ্ল্যামারাস রূপে ধরা দিলেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন একমাত্রা যোগ করেছে।
ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই দ্রæত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং তার ভক্তরা এই নতুন রূপের বেশ প্রশংসা করেছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন- ‘শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর।’ এই ব্যতিক্রমী লুকে অপু বিশ্বাসকে দেখে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার বইছে। অভিনেত্রীর এই নতুন লুক নেটিজেনদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে।