ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী দেশে নেই অনেকদিন। দুই বছরের বেশী সময় ধরে তিনি বসবাস করছেন আমেরিকায়। কেন দেশে ফিরছেন না মৌসুমী। কবে ফিরবেন তিনি। দেশে ফিরতে তার সমস্যা কোথায়। পারিবারিক কোনো সংকট চলছে কি তার। এসব বিষয় নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে নানা কথা চাউর আছে।
কারণ মৌসুমী আমেরিকায় থাকলেও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী দেশে অবস্থান করছেন। ওমর সানীও আবার আমেরিকায় যাচ্ছেন না। তাহলে কি মৌসুমী-ওমর সানীর মধ্যে বিচ্ছেদ হয়েছে। এসব বিষয় নিয়ে রয়েছে নানা গুঞ্জন। যদিও ওমর সানী সব সময় বলে আসছেন যে মৌসুমীর সঙ্গে তার সব সম্পর্ক স্বাভাবিকই আছে।
তাহলে ওমর সানী আমেরিকায় যাচ্ছেন না কেনো কিংবা মৌসুমী দেশে ফিরেন না কেনো। বিষয়টি নিয়ে সবার কৌতুহল তুঙ্গে। এর মাঝেই সহ অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মৌসুমী। তিনি বলেছেন যে মায়ের জটিল চিকিৎসার প্রয়োজনেই তিনি আমেরিকায় অবস্থান করছেন। মায়ের শারিরীক অবস্থা এমন যে তাকে দেশে আনা যাচ্ছেনা।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না।’ এদিকে বিয়ের গুঞ্জনটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মৌসুমী।