ববি দেওল ও আলিয়া ভাট। এই দুইজন বলিউডের পরীক্ষিত অভিনয় তারকা। বর্তমানে ‘আলফা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং চলছে এখন। সিনেমাটিতে আলিয়া ভাট গোয়েন্দার চরিত্রের দর্শকের সামনে আসছেন। আর ববি দেওলকেও খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সিনেমায়।
এই সিনেমার শুটিংয়ের সময় কয়েকদিন আগে আলিয়া ভাট ও ববি দেওলের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। ববি দেওল যখন শুটিং করছিলেন, তখন নাকি আলিয়া অনবরত তাকে উপদেশ দিয়ে যাচ্ছিলেন। যা ববির একেবারেই পছন্দ নয়। আর তাতেই ঝগড়া লেগে যায়। যদিও প্রযোজক আদিত্য চোপড়া শুটিং লোকেশনে এসে দ্রæত ঝগড়া মিটিয়ে দেন।
জানা গেছে, আলফা সিনেমায় খল চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। ববি-আলিয়ার এই ঝগড়ার খবর এরইমধ্যে ছড়িয়ে পড়েছে বলিউডে। সিনেমাটি নিয়েও তাই দর্শকের আগ্রহ তুঙ্গে।