অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি ও সুখ্যাতি আছে মেহজাবিন চৌধুরীর। কিন্তু বেশ কিছুদিন ধরে অভিনয়ে কম ব্যস্ততা যাচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রীর।
অভিনয় নিয়ে আলোচনা না থাকলেও নানা বিতর্কে তার জড়িয়ে যাচ্ছে। মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায়িক পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন মেহজাবিন। তবে সেই মামলার জটিলতা থেকে আদালতের মাধ্যমে অব্যাহতি পান তিনি।
সেই বিতর্কের রেশ না কাটতেই এবার অবৈধ মাদক বহনের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
একাধিক সূত্র ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর ১৪ বোতল বিদেশী অনুমোদনহীন মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী আদনান আল রাজীব। এই খবর প্রকাশ হওয়ার পর থেকে বিষয়টি সবার মুখে মুখে।
তবে মেহজাবিনের কাছে সরাসরি এবারের বিতর্কের বিষয়ে বক্তব্য চাইতে গেলে তিনি এড়িয়ে গেছেন।
যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি; আর এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী।
২২ ফেব্রæয়ারি নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে তাকে নিয়ে বিব্রতকর খবরের প্রেক্ষিতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।
আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’