প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে এ কথা জানান তিনি।
এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
এ ছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসের যাদের লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে ব্যবস্থাপনা করা হলো এটা শুধু ঢাকায়ই নয় এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।’