রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদা বেগম চার ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে রূপায়ণ পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।