কলম্বিয়া ঘানাকে হারানোর পরই চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের শেষ ষোলোর পূর্ণ লাইনআপ। একই দিনে শেষ ৩২-এর বাধা পেরিয়েছে আর্জেন্টিনা ও মিশরও। ফলে নকআউট পর্বের সব ম্যাচ ও প্রতিপক্ষ এখন নির্ধারিত।
শেষ ষোলোর সূচিতে প্রথম ম্যাচে কানাডা মুখোমুখি হবে মরক্কোর। এরপর প্যারাগুয়ে লড়বে ফ্রান্সের বিপক্ষে। ব্রাজিল খেলবে নরওয়ের বিরুদ্ধে, আর মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড।
ইউরোপিয়ান দুই জায়ান্টের লড়াইয়ে পর্তুগাল খেলবে স্পেনের বিপক্ষে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামনে বেলজিয়াম, আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর এবং কলম্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
শেষ ষোলো সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
কানাডা বনাম মরক্কো – হিউস্টন স্টেডিয়াম, ৪ জুলাই রাত ১১টা
প্যারাগুয়ে বনাম ফ্রান্স – ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ৫ জুলাই রাত ৩টা
ব্রাজিল বনাম নরওয়ে – নিউ ইয়র্ক, ৬ জুলাই রাত ২টা
মেক্সিকো বনাম ইংল্যান্ড – মেক্সিকো সিটি স্টেডিয়াম, ৬ জুলাই সকাল ৬টা
পর্তুগাল বনাম স্পেন – ডালাস স্টেডিয়াম, ৭ জুলাই রাত ১টা
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম – সিয়াটল স্টেডিয়াম, ৭ জুলাই সকাল ৬টা
আর্জেন্টিনা বনাম মিশর – আটলান্টা স্টেডিয়াম, ৭ জুলাই রাত ১০টা
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া – বিসি প্লেস ভ্যাঙ্কুভার, ৮ জুলাই রাত ২টা
নকআউট পর্বের এই সূচি অনুযায়ী বিশ্বকাপে এখন শুরু হতে যাচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়; যেখানে এক ম্যাচের ভুলেই শেষ হয়ে যেতে পারে স্বপ্নের যাত্রা।