‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এত বড় প্রতিযোগিতাকে ঘিরে স্কোয়াড নিয়ে এখন পর্যন্ত ব্রাজিলের দলের কোচ কার্লো আনচেলত্তি কোনোরকম সিদ্ধান্ত গ্রহণ করেননি। কিন্তু কিছু খেলোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত করেছেন।
আনচেলত্তির নজরে থাকা ২৬ সদস্যের স্কোয়াডে আপাতত ১১ জনের জায়গা প্রায় নিশ্চিত। তারা হলেন-
গোলকিপার: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি
বাকি ১৫ জনের জায়গা এখনও নির্ধারিত হয়নি। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদ যেমন গোলকিপার, ডিফেন্সিভ মিডফিল্ড এবং আক্রমণভাগে প্রতিদ্বন্দ্বিতা অনেক কঠিন। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি পর্যবেক্ষণ করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল বস আনচেলত্তি।
ফুল-ব্যাক, সেন্টার-ব্যাক ও আক্রমণভাগে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। রিয়াল মাদ্রিদের মিলিতাও সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত, লেফট-ব্যাকের প্রথম পছন্দ অ্যালেক্স সান্দ্রো হলেও ডগলাস সান্তোস ও কাইও হেনরিকের মতো প্রতিদ্বন্দ্বীও রয়েছেন। আক্রমণভাগে নেইমার ফিরলে ‘এক্স ফেক্টর’ হিসেবে দলের জন্য বড় প্রভাব ফেলতে পারেন।
বাকি ১৫ জনের জন্য কোচ আনচেলত্তি পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতে স্কোয়াড চূড়ান্ত করবেন।