ঈদযাত্রায় শরীয়তপুরগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়, তীব্র ক্ষোভ
ঈদকে সামনে রেখে ঢাকা-শরীয়তপুর রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন বাস পরিবহনের বিরুদ্ধে। বিশেষ করে ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ নামের একটি পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।