বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক পঙ্গু ও অসহায় বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গোপনে বিশাল গর্ত (কবর) খোঁড়ার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মোস্তাকিম (২৫) নামের ওই তরুণকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী।