কার্যক্রমহীন এতিমখানার নামে ৪ লাখ টাকা সরকারি অনুদান উত্তোলন
বগুড়ার শেরপুর উপজেলার একটি সরকারি নিবন্ধিত এতিমখানা দীর্ঘদিন ধরে কার্যক্রমহীনভাবে পড়ে থাকলেও প্রতিষ্ঠানটির নামে গত দুই অর্থবছরে সরকারি বিশেষ আর্থিক অনুদান হিসেবে ৪ লাখ ৮ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক নেই। অধিকাংশ সময় ভবনটি তালাবদ্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সরকারি অর্থ বরাদ্দ ও উত্তোলন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।