বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
ছয় শতাধিক বছর আগের হাতের লেখা দুর্লভ তালপাতার পাণ্ডুলিপি, শত বছরের পুরোনো হাজারো পুস্তক, থরে থরে সাজানো না ধরনের পত্রিকা, বই, পুস্তক, সাময়িকী, বাংলা, ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দুসহ নানা ভাষার বই। রয়েছে শত বছর আগের দৈনিক পত্রিকা ও সাময়িকী। প্রায় ৩৮ হাজার বইয়ে সমৃদ্ধ পাবনার প্রাচীন এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি।