পুরুষ থেকে নারী, দীর্ঘ অপেক্ষার পর পেশাদার ক্রিকেটে ফেরার অনুমতি অনয়ার
একসময় মনে হয়েছিল ক্রিকেটে হয়তো আর ফেরা হবে না। সেই অনয়া বাঙ্গারের জন্য এবার খুলেছে নতুন দরজা। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, আপাতত অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবেন ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটার।