রাকসু জিএস আম্মারকে কয়রায় অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।