খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। মেয়েরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মেয়েদের অগ্রগতি হয়েছে এবং মেয়েদের শিক্ষার হার বেড়েছে।’