গাজীপুরের ডিসি ও তার স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে দুদক
সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উপসচিব নুরুল করিম ভূইয়া ও তার স্ত্রী মিনারা নাজনীনের বিরুদ্ধে। সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও এই দুই উপসচিব বিসিএস ২৫ ব্যাচের প্রশাসন ক্যাডারে দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অবৈধ সম্পদ অর্জন ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের মধ্যেই গাজীপুর জেলায় ডিসি হিসেবে পদায়ন পেয়েছেন নুরুল করিম ভূইয়া। আর তার স্ত্রী মিনারা নাজনীনও আরেকটি জেলায় পদায়ন পেতে তদবির চালিয়ে যাচ্ছেন।