যুগলকে শেকলে বেঁধে অমানুষিক নির্যাতন
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন যুবক কবিরুল ইসলাম। কিন্তু বিধি বাম। এক ঘরে সময় কাটানোর সময় তাদের হাতে-নাতে ধরে এলাকাবাসী। তারপর এই যুগলকে গাছের সঙ্গে হাত-পা দঁড়ি ও শেকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করে স্থানীয়রা। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।