শরীর নয়, আমার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়: অর্জুন কাপুর
বলিউড তারকা অর্জুন কাপুরের ওজন কমানোর যাত্রাটা মোটেও সহজ ছিল না। ১৬ বছর বয়সে যার ওজন ছিল ১৫০ কেজি, সেই তিনিই আজ অনেকের জন্য ফিটনেসের অন্যতম অনুপ্রেরণা। তবে এই দীর্ঘ যাত্রায় তিনি শুধু শরীরের মেদই ঝরাননি, বদলে ফেলেছেন নিজের জীবনদর্শন ও মানসিকতা। সম্প্রতি নিজের এই শারীরিক ও মানসিক রূপান্তরের গল্প অকপটে শেয়ার করেছেন এই অভিনেতা।