রাবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক ভর্তিচ্ছু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষাকালে স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।