মৃত্যুর মুখ থেকে ফিরে ফুটবলকে বিদায় জানালেন অস্কার
ব্রাজিলিয়ান ফুটবলের এক সময়ের ঝলমলে নাম অস্কারের গল্পটা হঠাৎই মোড় নিল এক ভয়ংকর বাস্তবতায়। যে মাঠে তিনি একসময় দাপট দেখিয়েছেন, সেই মাঠ থেকেই তাকে সরে যেতে হলো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে। হৃদরোগজনিত জটিলতায় মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়ে ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন এই মিডফিল্ডার।