স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাটর্নি জেনারেল, আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাটর্নি জেনারেল, আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর পর হাসপাতালটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির প্রতিবেদনের আলোকে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সোমবার (১ জুন) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।