অধিনায়কের অপরাজিত ১৭৯, বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের
ব্যাট হাতে যেন নিজের ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন অ্যামিলিয়া কার। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর এবার ওয়ানডেতেও অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। তার ব্যাটেই বিশ্ব রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড নারী দল।