অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো দেশের একমাত্র ডিএপি সার কারখানা
অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।