সমকামী দাম্পত্যে পরকীয়ার ঝড়, আলোচনায় অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার
লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে গত ৫ জুলাই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তবে শিরোপা জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দলের দুই সদস্যকে ঘিরে পরকীয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে দলের সহ-অধিনায়ক অ্যাশলেই গার্ডনার। অভিযোগ তুলেছেন তার স্ত্রী মনিকা রাইট। ইনস্টাগ্রামে মনিকা দাবি করেন, দলের ওপেনার জর্জিয়া ভলের সঙ্গে পরকীয়ার কারণেই গার্ডনার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।