সন্ধ্যা প্রদীপের আগুনে দগ্ধ আইনজীবীর মৃত্যু
ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মিতা রানী সাহা (৪৭) নামের এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিতা রানী সাহা ঝিনাইদহ জেলা শহরের গীতাঞ্জলি সড়কের শ্যামল কুমার সাহার স্ত্রী ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন।