বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কড়া অবস্থানে রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকালীন সময়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। মন্ত্রণালয় বলছে, অরাজকতা রুখতেই সেনা মোতায়েনসহ ৩ স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।