এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলে পাওয়া একটি ই-মেইলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নাম উঠে এসেছে। ই-মেইলটিতে আইসিডিডিআরবিকে বাংলাদেশে একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে ও সেখানে দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে।